কাঁধের ব্যথা: যত্নের নির্দেশাবলী
Shoulder Pain: Care Instructions
আপনার যত্নের নির্দেশাবলী

মাছ ধরা বা বেসবল খেলার মত কোনো কাজের সময় আপনার কাঁধ বেশি ব্যবহার করে আপনি আপনার কাঁধকে আহত করতে পারেন। বয়স
জনিত কারণে রোজকার কাজকর্মের কারণেও এটি হতে পারে। কাঁধের আঘাত কমতে সময় লাগতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে আপনার
কাঁধ ঠিক হতে হবে।
আপনার ডাক্তার আপনার কাঁধের বিশ্রামের জন্য একটি বেল্টের সাহায্যে ঝুলিয়ে রাখতে বা স্লিং ব্যবহারের পরামর্শ দিতে
পারেন। আপনার কাঁধে যদি আঘাত লাগে, আপনার পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার প্রয়োজন হতে পারে।
আপনার চিকিৎসা ও নিরাপত্তার ক্ষেত্রে ফলো আপ কেয়ার নেওয়া বা নিয়মিত চেক আপ করানোই হলো মূল জরুরি বিষয়৷
ডাক্তারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়ে নিশ্চিত হন এবং সমস্ত অ্যাপয়েন্টমেন্টের দিনে তার সাথে দেখা করুন
এবং প্রয়োজন পড়লে তাকে আপনার সমস্যার বিষয়ে বলুন৷ আপনার শারীরিক পরীক্ষার ফলাফল জানা এবং আপনি যে সমস্ত ওষুধ
ব্যবহার করেন, তার তালিকা নিজের কাছে রাখাও খুব ভালো ব্যাপার৷
বাড়িতে আপনি কীভাবে নিজের যত্ন নেবেন?
-
সম্পূর্ণ নির্দেশ অনুযায়ী ব্যথার ওষুধ নিন৷
-
আপনার ডাক্তার যদি আপনাকে ব্যথার ওষুধ দেন, তাহলে তার নির্দেশ মতোই তা ব্যবহার করুন৷
-
যদি আপনি ব্যথার জন্য প্রেসক্রিপশনের ওষুধ না নেন তাহলে আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন যে আপনি ওষুধের
দোকান থেকে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ নিতে পারবেন কিনা।
-
আপনার ডাক্তার আপনাকে না বলা পর্যন্ত একবারে দুটি বা তার বেশি ব্যথার ওষুধ নেবেন না৷ অনেক ব্যথার ওষুধে,
এ্যাসিটামিনোফেন থাকে, যা হলো টাইলেনল। অতিরিক্ত মাত্রায় এ্যাসিটামিনোফেন (টাইলেনল) নেওয়া ক্ষতিকারক হতে
পরে৷
-
আপনার ডাক্তার যদি আপনাকে একটি বেল্টের সাহায্যে ঝুলিয়ে রাখতে বা স্লিং ব্যবহারের পরামর্শ দেন, তাহলে যেরকম
বলা হয়েছে সেই অনুযায়ী সেটি ব্যবহার করুন। আপনার ডাক্তার যতক্ষণ না বলছেন ততক্ষণ সেটি খুলবেন না।
-
যেখানে ব্যথা হচ্ছে সেখানে এক একবারে বরফ বা ঠান্ডা জলের প্যাক 10 থেকে 20 মিনিটের জন্য ধরে রাখুন৷ বরফ ও
আপনার ত্বকের মাঝখানে একটি পাতলা কাপড় রাখুন৷
-
যদি ফুলে না থাকে, আপনি আপনার কাঁধের ওপর গরম ভাপ, একটি হট ব্যাগ বা হিটিং প্যাড বা একটি গরম কাপড় রাখতে
পারেন। কোনো কোনো ডাক্তার একবার গরম ও একবার ঠান্ডা সেক দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
-
কিছুদিন আপনার কাঁধকে বিশ্রাম দিন। আপনার ডাক্তার পরামর্শ দিলে, আপনি কাঁধের হালকা ব্যায়াম শুরু করতে পারেন,
কিন্তু ভারি কিছু তুলবেন না।
আপনার কখন সহায়তা নেওয়া উচিত?
911 নম্বরে ফোন করুন যে কোনো সময়ে আপনি আপৎকালীন পরিষেবা নিতে পারেন৷ উদাহরণস্বরূপ, ফোন করুন যদি:
-
আপনার বুকে ব্যথা বা চাপ থাকে৷ এর সাথে এমন হতে পারে: 911 -এ কল করার পর, 1টি বড়দের জন্য প্রযোজ্য মাত্রার অ্যাসপিরিন চিবিয়ে খান৷ অ্যাম্বুলেন্সের জন্য
অপেক্ষা করুন৷ নিজেই গাড়ি চালাবার চেষ্টা করবেন না৷
-
ঘাম হওয়া৷
-
শ্বাস ফুরানো বা শ্বাসকষ্ট৷
-
বমি বমি ভাব বা বমি হওয়া৷
-
ব্যথা যা বুক থেকে গলা, চোয়াল বা এক বা দুই কাঁধ বা হাতে ছড়িয়ে পড়ে৷
-
মাথা ঝিম ঝিম বা মাথা ঘোরা৷
-
দ্রুত বা অনিয়মিত হৃৎস্পন্দন৷
-
আপনার বাহু বা হাত ঠান্ডা বা বিবর্ণ বা রঙ পরিবর্তন হয়৷
এখনই আপনার ডাক্তারকে ডাকুন৷ অথবা অবিলম্বে চিকিৎসা সহায়তা নিন, যদি:
আপনার শারীরিক পরিবর্তনগুলিকে মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং ডাক্তারের সাথে দেখা করুন, যদি:
বর্তমান স্থিতি অনুসারে: 17 জুলাই 2023
মূল বিষয়বস্তুর সংস্করণ: 14.0
© 2006-2024 Healthwise, Incorporated।
লাইসেন্সের অধীনে গৃহীত সঙ্গতিপূর্ণ যত্নের নির্দেশাবলী আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞ।
শারীরিক পরিস্থিতি বা রোগ অথবা এই নির্দেশের বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনি যে কোনো সময়ে আপনার স্বাস্থ্য
বিশেষজ্ঞের কাছ থেকে তা জানতে পারেন। Healthwise, Incorporated - আপনার এই তথ্য ব্যবহার করার কোনো দায় নেয় না বা
ওয়ারেন্টি দেয় না।