Related Reading
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z A-Z Listings

রক্তাল্পতা: যত্নের নির্দেশাবলী

Anemia: Care Instructions

আপনার যত্নের নির্দেশাবলী

../images/8c096bd773d2b0a66f37f9d126a542ab.jpg

রক্তাল্পতা হলো রক্তে লোহিতকণিকার মাত্রা কমে যাওয়া। লোহিতকণিকা সারা শরীরে অক্সিজেন বহন করে। অনেক কারণে রক্তাল্পতা হতে পারে। আয়রনের অভাব হলো সবচেয়ে সাধারণ কারণগুলির একটি। হিমোগ্লোবিন তৈরি করতে আপনার শরীরের আয়রনের প্রয়োজন হয়। হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকার একটি পদার্থ যা আপনার ফুসফুস থেকে শরীরের কোষগুলিতে অক্সিজেন বহন করে। পর্যাপ্ত আয়রন না পেলে শরীরে কম ও ছোট লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয়। ফলস্বরূপ, আপনার শরীরের কোষগুলিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না এবং আপনার ক্লান্তিভাব আসে এবং দুর্বলতা বোধ হয়। আপনার মনোযোগ দিতে সমস্যা হতে পারে।

আয়রনের অভাবের সবচেয়ে সাধারণ কারণ হলো রক্তপাত হওয়া। মাসিকের কারণে আপনার খুব রক্তপাত হতে পারে অথবা আলসার, অর্শ্বরোগ বা ক্যান্সারের কারণে রক্তপাত হয়। অ্যাসপিরিন বা অন্যান্য জ্বালা কমানোর ওষুধের (যেমন ইবুপ্রফেন) ফলেও কোনো কোনো লোকের রক্তপাত হতে পারে। আপনার ডায়েটে আয়রনের অভাবেও এনিমিয়া হতে পারে, বিশেষ করে যখন আপনার শরীরের আরো আয়রনের প্রয়োজন হয় যেমন গর্ভাবস্থার সময়, প্রসবের পরে সদ্যজাত কালে এবং কিশোর বয়সে।

আপনার ডাক্তার আয়রন পিল নিতে নির্দেশ দিতে পারেন। আপনার শরীরের আয়রনের মাত্রা স্বাভাবিক হতে কয়েক মাসের চিকিৎসার প্রয়োজন হতে পারে। এছাড়াও আপনার ডাক্তার আপনাকে আয়রন সমৃদ্ধ খাবার যেমন মাংস ও বিন্স খাওয়ার প্রস্তাব দিতে পারেন।

রক্তাল্পতার আরো অনেক কারণ আছে। সর্বদা যে তা আয়রনের অভাবে হয় তা নয়। আপনার রক্তাল্পতার আসল কারণ জানা গেলে তা আপনার ডাক্তারকে আপনার জন্য সঠিক চিকিৎসা খুঁজতে সাহায্য করবে।

আপনার চিকিৎসা ও নিরাপত্তার ক্ষেত্রে ফলো আপ কেয়ার নেওয়া বা নিয়মিত চেক আপ করানোই হলো মূল জরুরি বিষয়৷ ডাক্তারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়ে নিশ্চিত হন এবং সমস্ত অ্যাপয়েন্টমেন্টের দিনে তার সাথে দেখা করুন এবং প্রয়োজন পড়লে তাকে আপনার সমস্যার বিষয়ে বলুন৷ আপনার শারীরিক পরীক্ষার ফলাফল জানা এবং আপনি যে সমস্ত ওষুধ ব্যবহার করেন, তার তালিকা নিজের কাছে রাখাও খুব ভালো ব্যাপার৷

বাড়িতে আপনি কীভাবে নিজের যত্ন নেবেন?

  • শুধুমাত্র প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিন। ওষুধ নেওয়ার পরেও যদি আপনার কোনো সমস্যা হয়, তাহলে আপনার ডাক্তারের সাথে কথা বলুন৷

  • যদি আপনার ডাক্তার আয়রন বড়ির নির্দেশ দেয় তাহলে যেমন বলা হয়েছে তেমন নিন:

    • খাওয়ার 1 ঘন্টা আগে বা খাওয়ার 2 ঘন্টা পর খালি পেটে নেওয়ার চেষ্টা করুন। পেটের সমস্যা এড়াতে আপনাকে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হতে পারে।

    • আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পরেই বা তার 2 ঘন্টার মধ্যে অ্যান্টাসিড নেবেন না বা দুধ খাবেন না বা ক্যফিন (কফি, চা বা কোলা) পান করবেন না। এগুলি আপনার শরীরের আয়রন শোষণের ক্ষমতায় অসুবিধা করে।

    • ভিটামিন সি (খাবার বা সাপ্লিমেন্ট থেকে) আপনার শরীরের আয়রন শোষণ করতে সাহায্য করে। এক গ্লাস কমলালেবুর রসের সঙ্গে বা বেশি পরিমাণে ভিটামিন সি যেমন সাইট্রাস অ্যাসিড যুক্ত ফল বা অন্যান্য খাবারের সঙ্গে আয়রনের বড়ি নিন।

    • আয়রন বড়ির কারণে পেটের সমস্যা যেমন বুকজ্বালা, বমি বমি ভাব, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য এবং খিঁচ ধরতে পারে। প্রচুর তরল পানীয় পান করতে ভুলবেন না এবং প্রতিদিন আপনার ডায়েটে ফল, সব্জি এবং ফাইবার জাতীয় খাবার রাখতে ভুলবেন না। আয়রন বড়ির কারণে আপনার মল গাঢ় বা সবুজ রঙের হয়।

    • আপনি আয়রন বড়ি নিতে ভুলে গেলে, পরের বার আয়রন বড়ি নেওয়ার সময় ডবল ডোজ নেবেন না।

    • আয়রন বড়ি শিশুদের নাগালের বাইরে রাখুন। আয়রনের বেশি মাত্রা বা ওভারডোজ বিপজ্জনক হতে পারে।

  • আয়রন সমৃদ্ধ খাবার সম্পর্কে আপনার ডাক্তারের উপদেশ মেনে চলুন। এর মধ্যে রয়েছে রেড মিট, শেলফিস, মুরগীর মাংস, ডিম, বিন্স, কিশমিশ, গোটা খাদ্যশস্যের রুটি এবং পাতা সমেত সবুজ শাকসব্জি।

  • সব্জি ভাঁপিয়ে রান্না করলে তাতে আয়রন বেশি থাকে।

আপনার কখন সহায়তা নেওয়া উচিত?

911 নম্বরে ফোন করুন যে কোনো সময়ে আপনি আপৎকালীন পরিষেবা নিতে পারেন৷ উদাহরণস্বরূপ, ফোন করুন যদি:

  • আপনার দেহে হার্ট অ্যাটাকের লক্ষণগুলি রয়েছে৷ এর লক্ষণগুলি এমন হতে পারে: আপনি 911-এ কল করার পরে, অপারেটর আপনাকে বড়দের জন্য প্রযোজ্য ডোজের 1টি মাত্রা বা কম ডোজের ক্ষেত্রে 2 থেকে 4টি অ্যাসপিরিন চিবিয়ে খেতে বলতে পারেন৷ অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করুন৷ নিজেই গাড়ি চালাবার চেষ্টা করবেন না৷

    • বুকে ব্যথা বা চাপ অথবা বুকে অদ্ভুত ধরনের কিছু অনুভব করা৷

    • ঘাম হওয়া৷

    • শ্বাস ফুরানো বা শ্বাসকষ্ট৷

    • বমি বমি ভাব বা বমি হওয়া৷

    • ব্যথা, চাপ অথবা পিঠে, গলায়, চোয়ালে বা পেটের উপরের অংশে বা এক বা দুই কাঁধে বা হাতে অদ্ভুত কিছু অনুভব করা৷

    • উদভ্রান্ততা বা হঠাৎ দুর্বলতা।

    • দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন৷

  • অজ্ঞান হয়ে যান (জ্ঞান হারান)৷

এখনই আপনার ডাক্তারকে ডাকুন৷ অথবা অবিলম্বে চিকিৎসা সহায়তা নিন, যদি:

  • আপনার নতুন সমস্যা হয় বা আগের থেকে আরো বেশি শ্বাস ফুরানোর সমস্যা হয়৷

  • আপনার মাথা ঝিম ঝিম করে বা মাথা ঘোরে বা আপনি অজ্ঞান হয়ে যাবেন বলে মনে হয়৷

  • আপনার ক্লান্তি ও দুর্বলতা ভাব থেকেই যায় বা আরো খারাপ হতে পারে।

  • আপনার শরীর থেকে অস্বাভাবিক রকমের কোনো রক্তপাত হচ্ছে, যেমন:

    • নাক দিয়ে রক্ত বেরানো৷

    • স্বাভাবিক অবস্থায় যতটা রক্ত বেরোয়, যৌনাঙ্গ থেকে তার থেকে অন্য রকমের (গুরুতর, আরও ঘনঘন, মাসের নানা সময়ে) রক্তপাত হচ্ছে৷

    • রক্তাক্ত বা কালো মল অথবা রক্তযুক্ত প্রস্রাব৷

    • রক্তাক্ত বা গোলাপি রঙের প্রস্রাব৷

আপনার শারীরিক পরিবর্তনগুলিকে মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং ডাক্তারের সাথে দেখা করুন, যদি:

  • আপনার আশা মতো সুস্থ না হয়ে ওঠেন৷

বর্তমান স্থিতি অনুসারে: 13 ডিসেম্বর 2023

মূল বিষয়বস্তুর সংস্করণ: 14.0

© 2006-2024 Healthwise, Incorporated।

লাইসেন্সের অধীনে গৃহীত সঙ্গতিপূর্ণ যত্নের নির্দেশাবলী আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞ। শারীরিক পরিস্থিতি বা রোগ অথবা এই নির্দেশের বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনি যে কোনো সময়ে আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে তা জানতে পারেন। Healthwise, Incorporated - আপনার এই তথ্য ব্যবহার করার কোনো দায় নেয় না বা ওয়ারেন্টি দেয় না।

© 2006-2026 Healthwise, Incorporated.
Powered by Krames by WebMD Ignite
Disclaimer