Health Encyclopedia
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z A-Z Listings

শিশুদের গলা ব্যথা: যত্নের নির্দেশাবলী

Sore Throat in Children: Care Instructions

আপনার যত্নের নির্দেশাবলী

বেশিরভাগ গলা ব্যথার কারণ হলো ব্যাকটেরিয়া অথবা ভাইরাস জনিত সংক্রমণ। সিগারেটের ধোঁয়া, শুকনো বাতাস, বায়ুদুষণ, অ্যালার্জি অথবা খুব জোরে চিৎকারের ফলেও গলা ব্যথা হতে পারে। গলার ব্যথা বেদনাদায়ক এবং বিরক্তিকর হতে পারে৷ সৌভাগ্যবশত, অধিকাংশ ক্ষেত্রেই গলার ব্যথা নিজে থেকেই সেরে যায়৷

ঘরোয়া পদ্ধতির চিকিৎসাতে আপনার শিশু আরো তাড়াতাড়ি সুস্থ বোধ করতে পারে। আপনার শিশুর স্ট্রেপ ইনফেকশন না হলে অ্যান্টিবায়োটিকের দরকার নেই।

আপনার শিশুর চিকিৎসা ও নিরাপত্তার ক্ষেত্রে ফলো আপ কেয়ার নেওয়া অর্থাৎ নিয়মিত চেক আপ করানোই হলো জরুরি বিষয়৷ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিন ও অ্যাপয়েন্টমেন্টের দিনে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যান এবং আপনার শিশুর শারীরিক সমস্যা হলে ডাক্তারকে ফোন করে জানান৷ আপনার শিশুর শারীরিক পরীক্ষার ফলাফল জানা এবং আপনার শিশুর জন্য যে সমস্ত ওষুধ ব্যবহার করেন, তার তালিকা নিজের কাছে রাখাও খুব ভালো ব্যাপার৷

বাড়িতে আপনি কীভাবে আপনার শিশুর যত্ন নেবেন?

  • ডাক্তার যদি আপনার শিশুর জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন, তাহলে তা নির্দেশ মতো ব্যবহার করুন৷ আপনার শিশু সুস্থ হয়ে গেছে এই মনে করে ওষুধ দেওয়া বন্ধ করবেন না৷ আপনার শিশুকে অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্স দেওয়া উচিত৷

  • আপনার শিশুর যদি গার্গেল করার বয়স হয়, তাহলে তাকে প্রতি চার ঘণ্টায় একবার করে হালকা গরম নুনজলে গার্গেল করান, তাহলে গলা ফোলা বা অস্বস্তি কম হবে। 8 আউন্স হালকা গরম জলে 1 টেবিল চামচ নুন মেশান। বেশিরভাগ শিশু তাদের 6 থেকে 8 বছর বয়সে গার্গেল করতে পারে।

  • ব্যথা হলে এ্যাসিটামিনোফেন (টাইলেনল) বা ইবুপ্রফেন (অ্যাডভিল, মট্রিন) ওষুধ দিন৷ লেবেলে লেখা সমস্ত নির্দেশাবলী পড়ুন এবং তা মেনে চলুন৷ 20 বছরের কম বয়সী কাউকে অ্যাসপিরিন দেবেন না৷ রেয়ে রোগের লক্ষণগুলির সাথে এটির মিল আছে, এটি একটি গুরুতর অসুখ৷

  • গলা ব্যথায় আরাম পাওয়ার জন্য ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন নেই এমন অ্যানেস্থেটিক স্প্রে বা লজেণ্স ব্যবহার করার চেষ্টা করুন৷ 4 বছরের কম বয়সী শিশুকে লজেন্স দেবেন না৷ যদি আপনার শিশুর বয়স 2 বছরের কম হয়, তাহলে আপনার শিশুকে অসাড় করার ওষুধ দিতে পারবেন কি না তা ডাক্তারের কাছ থেকে জেনে নিন৷

  • আপনার শিশুকে যথেষ্ট পরিমাণে তরল জিনিস পান করান যাতে তার প্রস্রাব হালকা হলুদ বা জলের মত পরিষ্কার হয়। হালকা গরম জল বা পাতিলেবুর শরবৎ ইত্যাদি পানীয় গলা ব্যথা কম করতে পারে। জমা বরফ দিয়ে তৈরি খাবার, আইসক্রিম, ডিমের ভুজিয়া, জিলেটিন ডেসার্ট, এবং শরবৎ গলা ব্যথায় আরাম দেয়। আপনার শিশুর যদি কিডনি, হার্ট, অথবা লিভারের অসুখ থাকে, তাহলে আপনার শিশুকে তরল পান করানোর পরিমাণ বাড়ানোর আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন।

  • আপনার শিশুকে ধোঁয়া থেকে দূরে রাখুন৷ আপনার শিশুর আশেপাশে বা বাড়িতে নিজে বা অন্য কাউকে ধূমপান করতে দেবেন না৷ ধূমপান করলে গলায় কষ্ট হয়৷

  • আপনার শিশুর বিছানার কাছে বা তার পাশে একটি হিউমিডিফায়ার রাখুন৷ এটি আপনার শিশুকে সহজে শ্বাস নিতে সাহায্য করতে পারে৷ নির্দেশাবলী অনুযায়ী যন্ত্রটিকে পরিষ্কার রাখুন৷

আপনার কখন সহায়তা নেওয়া উচিত?

911 নম্বরে ফোন করুন যে কোনো সময়ে আপনি আপনার শিশুর জন্য আপৎকালীন পরিষেবা নিতে পারেন৷ উদাহরণস্বরূপ, ফোন করুন যদি:

  • আপনার শিশু দিশাহারা হয়, সে কোথায় রয়েছে তা বুঝতে না পারে বা সে খুব বেশি ঘুমায় বা তাকে ঘুম থেকে জাগানো কষ্টকর হয়৷

এখনই আপনার ডাক্তারকে ডাকুন৷ অথবা অবিলম্বে চিকিৎসা সহায়তা নিন, যদি:

  • আপনার শিশুর জ্বরের নতুন সমস্যা বা বেশি জ্বর হয়৷

  • ঘাড় শক্ত হয়ে যাওয়ার সাথে সাথে আপনার শিশুর জ্বর হয় বা খুব বেশি মাথা ব্যথা করে৷

  • আপনার শিশুর শ্বাস নিতে কোনো রকম সমস্যা হয়৷

  • আপনার শিশু গলা ব্যথার জন্য যথেষ্ট পরিমাণে ঢোক গিলতে বা পান করতে পারেনা।

  • আপনার শিশুর কাশির সাথে ফ্যাকাশে বা লালচে রঙের কফ উঠছে।

আপনার শিশুর শারীরিক পরিবর্তনগুলিকে মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং ডাক্তারের সাথে দেখা করুন, যদি:

  • আপনার শিশুর কোনো নতুন লক্ষণ যেমন, ত্বকে ফুসকুড়ি বেড়নো, কানের ব্যথা, বমি, অথবা বমি বমি ভাব ইত্যাদি হয়।

  • আপনার শিশু আশা মতো সুস্থ না হলে৷

বর্তমান স্থিতি অনুসারে: 27 সেপ্টেম্বর 2023

মূল বিষয়বস্তুর সংস্করণ: 14.0

© 2006-2024 Healthwise, Incorporated।

লাইসেন্সের অধীনে গৃহীত সঙ্গতিপূর্ণ যত্নের নির্দেশাবলী আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞ। শারীরিক পরিস্থিতি বা রোগ অথবা এই নির্দেশের বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনি যে কোনো সময়ে আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে তা জানতে পারেন। Healthwise, Incorporated - আপনার এই তথ্য ব্যবহার করার কোনো দায় নেয় না বা ওয়ারেন্টি দেয় না।

© 2006-2026 Healthwise, Incorporated.
Powered by Krames by WebMD Ignite
Disclaimer