পিঠে ব্যাথা যত্নের নির্দেশাবলী
Back Pain: Care Instructions
আপনার যত্নের নির্দেশাবলী

বহু সম্ভাব্য কারণে পিঠে ব্যথা হয়৷ প্রায় সময়ই এটি পিঠের পেশী এবং লিগামেন্টের সমস্যার কারণে হয়৷ তাছাড়াও এটি
নার্ভ, ডিস্ক বা পিঠের হাড়ের সমস্যার কারণেও হতে পারে৷ অসুবিধাজনক ভাবে হাঁটাচলা করা, জিনিস তোলা, দাঁড়িয়ে থাকা,
বা ঘুমোনোর ফলেই পিঠে টান লাগতে পারে৷ কখনো কখনো আপনি অনেক পরে চোটটিকে লক্ষ্য করেন৷ পিঠে ব্যথার আরো একটি সাধারণ
কারণ হলো বাত৷
যদিও এতে সাধারণত খুব ব্যথা হয়, তাও পিঠে ব্যাথা সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে নিজে থেকেই ঠিক হয়ে যায়৷ বেশির ভাগ
ব্যক্তিই 12 সপ্তাহ বা তার কম সময়েই আরোগ্য লাভ করেন৷ ঘরোয়া চিকিৎসা করলে এবং আপনার পিঠে কোনো রকম চাপ না দিলে
আপনি খুব তাড়াতাড়ি ভালো হতে পারেন৷
আপনার চিকিৎসা ও নিরাপত্তার ক্ষেত্রে ফলো আপ কেয়ার নেওয়া বা নিয়মিত চেক আপ করানোই হলো মূল জরুরি বিষয়৷
ডাক্তারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়ে নিশ্চিত হন এবং সমস্ত অ্যাপয়েন্টমেন্টের দিনে তার সাথে দেখা করুন
এবং প্রয়োজন পড়লে তাকে আপনার সমস্যার বিষয়ে বলুন৷ আপনার শারীরিক পরীক্ষার ফলাফল জানা এবং আপনি যে সমস্ত ওষুধ
ব্যবহার করেন, তার তালিকা নিজের কাছে রাখাও খুব ভালো ব্যাপার৷
বাড়িতে আপনি কীভাবে নিজের যত্ন নেবেন?
-
আপনার ব্যথাকে কমায় বা সবচেয়ে বেশি আরামদায়ক বলে মনে হয় এমন ভাবে বসে বা শুয়ে থাকুন৷ শুয়ে থাকার সময়
নিম্নলিখিত এই ব্যায়ামের মধ্যে কোনো একটি করার চেষ্টা করুন:
-
আপনার হাঁটু দুটি মোড়ানো অবস্থায় রেখে এবং বড় বালিশে ঠেস দিয়ে পিঠে ভর দিয়ে শুয়ে থাকুন৷
-
কোনো সোফা বা চেয়ারের উপর আপনার পা দুটিকে তুলে মেঝেতে শুয়ে থাকুন৷
-
আপনার হাঁটু এবং নিতম্বকে মুড়ে পাশ ফিরে আর পা দুটির মাঝে একটি বালিশ রেখে শুয়ে পড়ুন৷
-
যদি আপনার ব্যথাকে না বাড়ে তবে আপনার পেটের উপর ভর দিয়ে শুয়ে থাকুন৷
-
বিছানায় বসে থাকবেন না এবং নরম শয্যায় এবং মোচড়ানো অবস্থায় বসে থাকবেন না৷ সম্পূর্ণ বিশ্রাম নিলে প্রথমত তা
ব্যথাকে কমাতে পারে তবে তাতে ব্যথার নিরাময় হতে দেরি হয়৷ পিঠে ব্যথা হওয়ার প্রথম দিনের পর থেকেই আর সম্পূর্ণ
বিশ্রাম নেবেন না৷
-
প্রতি 30 মিনিট অন্তর বসা বা শোয়ার ধরন পাল্টান৷ যদি আপনি দীর্ঘ সময় বসে থাকতে বাধ্য হন, তবে মাঝে মাঝে একটু
হাঁটার চেষ্টা করুন৷ উঠে দাঁড়িয়ে চারপাশে একটু হাঁটুন বা একটু আরাম করে আবার বসুন৷
-
প্রতি 2-3 ঘন্টা অন্তর 15 থেকে 20 মিনিটের জন্য কম বা মাঝারি গরম একটি হট ব্যাগ বা হিটিং প্যাড ব্যবহার করার
চেষ্টা করুন৷ দিনে একবার হট ব্যাগ বা হিটিং প্যাড ব্যবহার করার পরিবর্তে হালকা গরম শাওয়ার নেওয়ার চেষ্টা করুন৷
-
প্রতি 2-3 ঘন্টার মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য বরফের ব্যাগ ব্যবহার করেও দেখতে পারেন৷ বরফের প্যাক ও আপনার
ত্বকের মাঝখানে একটি পাতলা কাপড় রাখুন৷
-
সম্পূর্ণ নির্দেশ অনুযায়ী ব্যথার ওষুধ নিন৷
-
আপনার ডাক্তার যদি আপনাকে ব্যথার ওষুধ দেন, তাহলে তার নির্দেশ মতোই তা ব্যবহার করুন৷
-
যদি আপনি ব্যথার জন্য প্রেসক্রিপশনের ওষুধ না নেন তাহলে আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন যে আপনি ওষুধের
দোকান থেকে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ নিতে পারবেন কিনা।
-
দিনের বিভিন্ন সময়ে কয়েকবার অল্প সময়ের জন্য হাঁটুন৷ আপনি দিনে 3 বা 4 বার, 5 থেকে 10 মিনিট করে হাঁটা শুরু
করতে পারেন তারপর ক্রমশ বেশি সময়ের জন্য হাঁটতে পারেন৷ আপনার পিঠ ঠিক না হওয়া পর্যন্ত সমতল জায়গায় হাঁটবেন এবং
পাহাড়ে বা সিঁড়ি বেয়ে উঠবেন না৷
-
যত তাড়াতাড়ি পারেন নিজের কাজের পরিবেশে ফিরুন বা অন্যান্য কোনো কাজ শুরু করুন৷ কোনো রকম কাজ না করে অবিরাম
বিশ্রাম নেওয়াটাও আপনার পিঠের জন্য সাধারণত ভালো নয়৷
-
ভবিষ্যতে এই রকম পিঠে ব্যথা যাতে না হয় তার জন্য আপনার পিঠ এবং পেটকে টান ও মজবুত করতে ব্যায়াম করুন৷ কীভাবে
সঠিক অঙ্গভঙ্গি, জিনিস তোলার জন্য নিরাপদ পদ্ধতি এবং শরীরের উপযুক্ত ব্যায়াম করবেন সে সম্পর্কে জেনে নিন৷
আপনার কখন সহায়তা নেওয়া উচিত?
এখনই আপনার ডাক্তারকে ডাকুন৷ অথবা অবিলম্বে চিকিৎসা সহায়তা নিন, যদি:
-
আপনার পায়ে কোনো রকম নতুন সমস্যা বা আগের অবশ ভাব আরো বেশি হয়৷
-
আপনার পায়ে কোনো রকম নতুন সমস্যা বা আগের দুর্বলতা ভাব আরো বেশি হয়৷ (এর ফলে উঠে দাঁড়ানো কষ্টকর হতে পারে৷)
-
আপনার মূত্রথলি বা অন্ত্রের উপর নিয়ন্ত্রণ না থাকে৷
আপনার শারীরিক পরিবর্তনগুলিকে মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং ডাক্তারের সাথে দেখা করুন, যদি:
বর্তমান স্থিতি অনুসারে: 17 জুলাই 2023
মূল বিষয়বস্তুর সংস্করণ: 14.0
© 2006-2024 Healthwise, Incorporated।
লাইসেন্সের অধীনে গৃহীত সঙ্গতিপূর্ণ যত্নের নির্দেশাবলী আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞ।
শারীরিক পরিস্থিতি বা রোগ অথবা এই নির্দেশের বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনি যে কোনো সময়ে আপনার স্বাস্থ্য
বিশেষজ্ঞের কাছ থেকে তা জানতে পারেন। Healthwise, Incorporated - আপনার এই তথ্য ব্যবহার করার কোনো দায় নেয় না বা
ওয়ারেন্টি দেয় না।