মাথা ব্যথা: যত্নের নির্দেশাবলী

Headache: Care Instructions

আপনার যত্নের নির্দেশাবলী

../images/f179bb5456293fa0463826f7603ed570.jpg

মাথা ব্যথার অনেক সম্ভাব্য কারণ আছে। বেশিরভাগ মাথা ব্যথা বিশাল কিছু সমস্যার চিহ্ন নয় এবং তা নিজে নিজেই ঠিক হয়ে যায়। ঘরোয়া চিকিৎসা আপনাকে ভালো অনুভব করতে তাড়াতাড়ি সাহায্য করবে।

ডাক্তার আপনাকে যত্ন সহকারে পরীক্ষা করেছেন, তবে সমস্যাগুলি পরে তৈরি হতে পারে৷ যদি আপনি কোনো সমস্যা বা নতুন লক্ষণ লক্ষ্য করে থাকেন, তবে এখনই চিকিৎসা শুরু করে দিন৷

আপনার চিকিৎসা ও নিরাপত্তার ক্ষেত্রে ফলো আপ কেয়ার নেওয়া বা নিয়মিত চেক আপ করানোই হলো মূল জরুরি বিষয়৷ ডাক্তারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়ে নিশ্চিত হন এবং সমস্ত অ্যাপয়েন্টমেন্টের দিনে তার সাথে দেখা করুন এবং প্রয়োজন পড়লে তাকে আপনার সমস্যার বিষয়ে বলুন৷ আপনার শারীরিক পরীক্ষার ফলাফল জানা এবং আপনি যে সমস্ত ওষুধ ব্যবহার করেন, তার তালিকা নিজের কাছে রাখাও খুব ভালো ব্যাপার৷

বাড়িতে আপনি কীভাবে নিজের যত্ন নেবেন?

  • ডাক্তারের প্রেসস্ক্রাইব করা কোনো ওষুধ খেয়ে গাড়ি চালাবেন না৷

  • যতক্ষণ না মাথা ব্যথা সারছে কোনো কোলহোলবিহীন, অন্ধকার ঘরে বিশ্রাম নিন৷ চোখ বন্ধ করুন এবং বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন বা ঘুমিয়ে নিন। টিভি দেখবেন না বা কোনো কিছু পড়বেন না৷

  • যেখানে ব্যথা হচ্ছে সেখানে কোনো ঠান্ডা, ভেজা কাপড় বা ঠান্ডা জলের প্যাক 10-20 মিনিটের জন্য একভাবে ধরে রাখুন৷ বরফ এবং আপনার ত্বকের মাঝখানে একটি পাতলা কাপড় রাখুন৷

  • শক্ত হয়ে যাওয়া কাঁধ বা ঘাড়ের মাংশপেশী শিথিল করতে একটি গরম ভেজা তোয়ালে বা কম গরম হট ব্যাগ বা হিটিং প্যাড ব্যবহার করুন৷

  • কাউকে আপনার কাঁধ বা ঘাড়ে আস্তে আস্তে মালিশ করতে বলুন৷

  • সম্পূর্ণ নির্দেশ অনুযায়ী ব্যথার ওষুধ নিন৷

    • আপনার ডাক্তার যদি আপনাকে ব্যথার ওষুধ দেন, তাহলে তার নির্দেশ মতোই তা ব্যবহার করুন৷

    • যদি আপনি ব্যথার জন্য প্রেসক্রিপশনের ওষুধ না নেন তাহলে আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন যে আপনি ওষুধের দোকান থেকে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ নিতে পারবেন কিনা।

  • ব্যথার ওষুধ যতগুলি নেওয়ার নির্দেশ দেওয়া আছে তার থেকে বেশি নেওয়ার বিষয়ে সতর্ক হন, কারণ ওষুধ কাজ করা বন্ধ করলে আপনি আরো অসুস্থ হবেন বা আরো ঘনঘন মাথাব্যথা হতে পারে৷

  • মাথা ব্যথার সাথে নতুন কোনো উপসর্গ দেখা দিলে তা উপেক্ষা করবেন না, যেমন জ্বর, দুর্বলতা বা অবশ ভাব, দেখার অসুবিধা বা বিভ্রান্তি হওয়া। এটি আরো বেশি গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে৷

মাথা ব্যথা সারাতে

  • মাথা ব্যথা হওয়ার সময়গুলিকে লিখে রাখুন যা আপনাকে বুঝতে সহায়তা করবে কী কী কারণে আপনার মাথা ব্যথা হচ্ছে৷ কারণগুলিকে উপেক্ষা করতে পারলে তা মাথা ব্যথা কমাতে সহায়তা করতে পারে৷ কখন মাথা ব্যথা শুরু হচ্ছে, তা কতক্ষণ হচ্ছে এবং কী ধরনের ব্যথা হচ্ছে (দপদপ করে, মাথা বেঁধে রাখার মতো, মাথার ভিতর অসহ্য ব্যথা বা নিস্তেজ লাগা) তা রেকর্ড করুন৷ মাথা ব্যথার সাথে আপনার আর কোনো উপসর্গ আছে কিনা তাও লিখুন, যেমন বমি বমি ভাব, আলোর ঝলকানি বা গাঢ় দাগ বা উজ্জ্বল আলো বা জোর আওয়াজে কষ্ট হওয়া । আপনার ঋতুস্রাবের সময় মাথা ব্যথা হলে৷ এমন কিছু যার জন্য আপনার ব্যথা শুরু হয়েছে, যেমন খাবার (চকলেট, চিজ, ওয়াইন) বা গন্ধ, ধোঁয়া, উজ্জ্বল আলো, মানসিক চাপ বা ঘুমের অভাব, সেই সব কিছু লিখে রাখুন।

  • মানসিক চাপের সাথে মোকাবিলা করতে স্বাস্থ্যকর উপায় খুঁজুন৷ মানসিক চাপের সময় বা তার পরে মাথাব্যথা হওয়া স্বাভাবিক৷ আপনি আগে করেছেন এমন কোনো কিছু করার সময় যদি মাথা ব্যথা হয় তাহলে সেই কাজটি করার সময় বা তার আগে রিল্যাক্স থাকুন৷

  • আড়মোড়া ভাঙার সাহায্যে আপনার মাংশপেশী শিথিল করার চেষ্টা করুন৷ চিন্তার কারণে আপনার চোয়াল, মুখ, ঘাড় এবং কাঁধের পেশীর কী পরিবর্তন হয় তা দেখুন এবং তাদেরকে আরাম দেওয়ার চেষ্টা করুন। ডেস্কে বসে থাকার সময়, ঘন ঘন আপনার বসার ভঙ্গি পাল্টান, এবং প্রতি ঘন্টায় 30 সেকেন্ডের জন্য স্ট্রেচ করুন৷

  • প্রচুর ঘুমান ও ব্যায়াম করুন৷

  • নিয়মিত এবং সঠিক পরিমাণে খান৷ অনেক সময় না খাওযার ফলে মাথা ব্যথা হতে পারে৷

  • মাঝে মধ্যে নিজে নিজেই মালিশ করুন৷ কোনো কোনো মানুষ চিন্তা দূর করতে নিয়মিত ম্যাসাজ করে খুবই আরামদায়ক সুফল পান।

  • কফি, চা বা সোডা পান করা কমিয়ে ক্যাফেইনের মাত্রা সীমিত করুন। কিন্তু হঠাৎ করে ক্যাফেইন ছেড়ে দেবেন না সেটাও আপনার মাথা ব্যথার কারণ হতে পারে।

  • কম্পিউটারে কাজ করার সময় বারেবারে চোখ পিট পিট করে এবং মাঝে মধ্যে আপনার কম্পিউটারের স্ক্রীন থেকে অন্য দিকে তাকিয়ে চোখের উপর চাপ কমান৷ আপনি চশমার পাওয়ার ঠিক আছে এবং আপনার মনিটরটিকে ঠিক ভাবে সেট করা অছে এবং সেটি আপনার থেকে একহাত দুরে রয়েছে তা নিশ্চিত করুন৷

  • আপনার যদি বিষণ্ণতা বা দুশ্চিন্তা হয় তাহলে সাহায্য চান। আপনার মাথা ব্যথার সাথে হয়তো এগুলোর সংযোগ আছে। চিকিৎসা মাথা ব্যথা সারায় এবং বিষণ্ণতার বা দুশ্চিন্তার উপসর্গ থেকে রক্ষা করে।

আপনার কখন সহায়তা নেওয়া উচিত?

911 নম্বরে ফোন করুন যে কোনো সময়ে আপনি আপৎকালীন পরিষেবা নিতে পারেন৷ উদাহরণস্বরূপ, ফোন করুন যদি:

  • আপনার স্ট্রোকের লক্ষণ রয়েছে৷ এর লক্ষণগুলি এমন হতে পারে:

    • হঠাৎ করে অবশ ভাব, কাঁপুনি, বা মুখ, হাত বা পা, বিশেষ করে আপনার শরীরের কোনো এক পাশে দুর্বলতা অনুভব হওয়া৷

    • হঠাৎ করে দেখতে অসুবিধা হওয়া৷

    • হঠাৎ করে কথা বলতে অসুবিধা হওয়া৷

    • হঠাৎ করে সাধারণ কথাবার্তা বুঝতে অসুবিধা বা বিভ্রান্তি হওয়া৷

    • হঠাৎ করে হাঁটতে বা শরীরের ভারসাম্যে অসুবিধা হওয়া৷

    • হঠাৎ করে আগের থেকে আলাদা রকমের প্রচন্ড মাথা ব্যথা হওয়া৷

এখনই আপনার ডাক্তারকে ডাকুন৷ অথবা অবিলম্বে চিকিৎসা সহায়তা নিন, যদি:

  • আপনার নতুন করে বা আরো বেশি মাথা ব্যথা হতে পারে।

  • আপনার মাথা ব্যথা আরো বাড়ে৷

বর্তমান স্থিতি অনুসারে: 20 ডিসেম্বর 2023

মূল বিষয়বস্তুর সংস্করণ: 14.0

© 2006-2024 Healthwise, Incorporated।

লাইসেন্সের অধীনে গৃহীত সঙ্গতিপূর্ণ যত্নের নির্দেশাবলী আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞ। শারীরিক পরিস্থিতি বা রোগ অথবা এই নির্দেশের বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনি যে কোনো সময়ে আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে তা জানতে পারেন। Healthwise, Incorporated - আপনার এই তথ্য ব্যবহার করার কোনো দায় নেয় না বা ওয়ারেন্টি দেয় না।

© 2006-2026 Healthwise, Incorporated.