কম সোডিয়াম যুক্ত খাবার (2,000 মিলিগ্রাম): যত্নের নির্দেশাবলী

Low Sodium Diet (2,000 Milligram): Care Instructions

আপনার যত্নের নির্দেশাবলী

খুব বেশি সোডিয়াম আপনার শরীরে অতিরিক্ত জল ধরে রাখে। যার ফলে আপনার রক্তচাপ বেড়ে যেতে পারে এবং আপনার হার্ট ও কিডনিকে আরো বেশি কাজ করতে বাধ্য করবে। খুব গুরুতর হলে, তা আপনার হাসপাতালে ভর্তির কারণ হতে পারে। এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। সোডিয়াম যুক্ত খাবার খাওয়া কমিয়ে আপনি ভালো অনুভব করতে পারবেন এবং আপনার গুরুতর সমস্যাগুলির ঝুঁকি কমাতে পারবেন।

সোডিয়ামের সবচেয়ে সাধারণ উৎস হলো লবণ। কৌটাজাত, রান্না করা এবং প্যাকেটজাত খাবারে সবচেয়ে বেশি লবণ থাকে। ফাস্ট ফুড ও রেস্তোরার খাবারেও প্রচুর সোডিয়াম থাকে। আপনার ডাক্তার সম্ভবত আপনার খাবারে সোডিয়ামের মাত্রা দিনে 2000 মিলিগ্রামের কম করবেন। এই সীমাবদ্ধতা, রান্না করা ও প্যাকেটজাত খাবারে সোডিয়ামের পরিমাণ এবং আপনার খাবারে আপনি যে পরিমাণ লবণ যোগ করেন তা গণনা করে।

আপনার চিকিৎসা ও নিরাপত্তার ক্ষেত্রে ফলো আপ কেয়ার নেওয়া বা নিয়মিত চেক আপ করানোই হলো মূল জরুরি বিষয়৷ ডাক্তারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়ে নিশ্চিত হন এবং সমস্ত অ্যাপয়েন্টমেন্টের দিনে তার সাথে দেখা করুন এবং প্রয়োজন পড়লে তাকে আপনার সমস্যার বিষয়ে বলুন৷ আপনার শারীরিক পরীক্ষার ফলাফল জানা এবং আপনি যে সমস্ত ওষুধ ব্যবহার করেন, তার তালিকা নিজের কাছে রাখাও খুব ভালো ব্যাপার৷

বাড়িতে আপনি কীভাবে নিজের যত্ন নেবেন?

খাবারের প্যাকেটে লাগানো লেবেল পড়ুন

  • কৌটা ও প্যাকেটজাত খাবারের লেবেল পড়ুন। লেবেল থেকে আপনি প্রতি পরিবেশনে সোডিয়ামের পরিমাণ সম্পর্কে জানতে পারবেন। পরিবেশনের আকারের বিষয়ে নিশ্চিত হয়ে পরিবেশন করুন। যদি আপনি পরিবেশনের আকারের থেকে বেশি খান তাহলে আপনি বেশি সোডিয়াম খাচ্ছেন।

  • এছাড়াও খাবারের প্যাকেটে লাগানো লেবেল থেকে আপনি সোডিয়ামের প্রতিদিনের শতকরা হারের মান সম্পর্কে জানতে পারবেন। প্রতিদিনের হিসাবে সোডিয়ামের শতকরা মাত্রা কম রয়েছে এমন খাবার বাছুন।

  • মনে রাখবেন লবণ ছাড়াও সোডিয়াম অন্য রূপে রয়েছে সেগুলি হলো মনোসোডিয়াম গ্লুটামেট (MSG), সোডিয়াম সাইট্রেট, এবং সোডিয়াম বাইকার্বনেট (বেকিং সোডা)। এশীয় খাবারে MSG প্রায়ই যোগ করা হয়। যখন আপনি বাইরে খেতে যান, তখন আপনি MSG বা লবণ ছাড়া খাবার চাইতে পারেন।

কম সোডিয়াম যুক্ত খাবার কিনুন

  • এইসব লেবেল দেওয়া খাবার কিনুন "লবণহীন" (কোনো লবণ নেই), "সোডিয়াম ফ্রি" (প্রতি পরিবেশনে সোডিয়ামের পরিমাণ 5 মিগ্রা) বা "কম সোডিয়াম" (প্রতি পরিবেশনে 140 মিগ্রা সোডিয়াম)। এমনকি "কম-সোডিয়াম" এবং "সামান্য সোডিয়াম"-এর লেবেল যুক্ত খাবারেও ভীষণ মাত্রায় সোডিয়াম থাকতে পারে৷ আপনি কী পরিমাণ সোডিয়াম খাচ্ছেন তা জানতে লেবেলটি পড়ুন।

  • তাজা সব্জি বা সস ছাড়া হিমায়িত সব্জি কিনুন। কম সোডিয়াম যুক্ত কৌটাজাত সব্জি, স্যুপ এবং অন্যান্য কৌটাজাত সামগ্রী কিনুন।

কম সোডিয়াম যুক্ত ভারী খাবার রান্না করুন

  • রান্নায় যে পরিমাণ লবণ আপনি ব্যবহার করেন তার পরিমাণ কমান। এটি আপনাকে স্বাদে সামঞ্জস্য করতে সাহায্য করবে। রান্নার পর খাবারে লবণ দেবেন না। এক চা চামচ লবণে প্রায় 2300 মিগ্রা সোডিয়াম থাকে।

  • টেবিলে লবণের কৌটা রাখবেন না।

  • রসুন, লেবুর রস, পেঁয়াজ, ভিনেগার, ধনেপাতা, এবং মশলা দিয়ে আপনার খাবারের স্বাদ বাড়ান। আপনার খাবারে সয়াসস, লাইট সয়াসস, স্টেক সস, পেঁয়াজ লবণ, রসুন লবণ, সেলারি লবণ, সর্ষে বা টমেটো সস দেবেন না।

  • কম সোডিয়ামের স্যালাড ড্রেসিং, সস এবং টমেটো সস ব্যবহার করুন। অথবা লবণ ছাড়া আপনার নিজের মতো স্যালাড ড্রেসিং এবং সস তৈরি করুন।

  • রান্না করার সময়ে কম নুন (বা একেবারেই নুন না নেওয়া) ব্যবহার করুন৷ খাবারের স্বাদ বজায় রাখতে প্রায়শই আপনি যে পরিমাণ নুন খাবারে দেন, তার অর্ধেক দিন৷ অন্যান্য খাবার যেমন ভাত, পাস্তা এবং খাদ্যশস্যের জন্য লবণের প্রয়োজন হয় না।

  • কৌটাজাত সব্জি ধুয়ে নিয়ে তাজা জল দিয়ে রান্না করুন। এর ফলে সমস্ত লবণ না হলেও কিছুটা বেড়িয়ে যায়।

  • সাধারণত বেশি পরিমাণ সোডিয়াম আছে এমন জল ব্যবহার করা এড়িয়ে চলুন কারণ তা ওয়াটার সফ্টনার হিসাবে ধরা হয়, যা সোডিয়াম যোগ করে। আপনার জলে সোডিয়াম আছে কিনা তা জানতে আপনার স্থানীয় জলের কোম্পানিকে ফোন করুন। আপনি বোতলের জল কিনলে সেটির লেবেল পড়ুন এবং সোডিয়াম ফ্রি কোনো ব্র্যান্ড থাকলে তা বেছে নিন।

বেশি পরিমাণের সোডিয়াম আছে এমন খাবার এড়িয়ে চলুন।

  • এইসব খাওয়া এড়ান:

    • স্মোকড, কিওর্ড, লবণযুক্ত এবং কৌটাজাত মাংস, মাছ ও পোল্ট্রি মুরগীর মাংস।

    • হ্যাম, বেকন, হট ডগ এবং দুপুরের খাওয়ার সময় মাংস খাওয়া৷

    • নিয়মিত, শক্ত, এবং প্রক্রিয়াজাত চিজ ও নিয়মিত চিনাবাদামের মাখন।

    • লবণযুক্ত ক্র্যাকার এবং অন্যান্য নোনতা খাবার যেমন নোনতা বিস্কুট, চিপস এবং লবণযুক্ত পপকর্ন।

    • কম সোডিয়ামের লেবেল না থাকা হিমায়িত তৈরি খাবার।

    • সোডিয়াম ফ্রি বা কম সোডিয়ামের লেবেল না থাকা কৌটাজাত এবং শুকনো স্যুপ, ব্রথ এবং পাতলা স্যুপ।

    • সোডিয়াম ফ্রি বা কম সোডিয়ামের লেবেল না থাকা কৌটাজাত সব্জি।

    • ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, টাকোস, এবং অন্যান্য ফাস্ট ফুড।

    • সোডিয়াম ফ্রি বা কম সোডিয়ামের লেবেল না থাকা আচার, জলপাই, টমেটো সস, এবং অন্যান্য মশলা, বিশেষ করে সয়া সস।

বর্তমান স্থিতি অনুসারে: 20 সেপ্টেম্বর 2023

মূল বিষয়বস্তুর সংস্করণ: 14.0

© 2006-2024 Healthwise, Incorporated।

লাইসেন্সের অধীনে গৃহীত সঙ্গতিপূর্ণ যত্নের নির্দেশাবলী আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞ। শারীরিক পরিস্থিতি বা রোগ অথবা এই নির্দেশের বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনি যে কোনো সময়ে আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে তা জানতে পারেন। Healthwise, Incorporated - আপনার এই তথ্য ব্যবহার করার কোনো দায় নেয় না বা ওয়ারেন্টি দেয় না।

© 2006-2026 Healthwise, Incorporated.